২৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

প্রিপেইড মিটার বাতিল ও ভুয়া বিল বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে ‘নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে নেসকো কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং তিনগুণ ভুয়া বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। শনিবার (২৮ মার্চ শনিবার) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে ‘নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো সাধারণ গ্রাহকদের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। এই মিটারে রিচার্জ করার পর দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আগের তুলনায় তিনগুণ বেশি বিল আসছে। সাধারণ মানুষ এই ‘ভুতুড়ে’ বিলের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক চার দিন ধরে নিখোঁজ

কর্মসূচিতে প্রধান বক্তা ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস বলেন, “আমরা নেসকোর এই গণবিরোধী সিদ্ধান্ত মানি না। প্রিপেইড মিটারের নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই মিটার স্থাপন বন্ধ করতে হবে এবং সাধারণ গ্রাহকদের হয়রানি ও ভুয়া বিল পাঠানো বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবর রহমান বিপ্লব বলেন, “জনগণের পকেট কাটার এই উৎসব বন্ধ করুন। বিদ্যুৎ বিলের নামে যে লুটপাট চলছে, তা বরদাশত করা হবে না। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের দখলে থাকা রাজশাহীতে শোক পালন করতে এলেন না কেউ

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু,নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম অহিদ এবং প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত এবং ভুয়া বিল সংশোধন করা না হলে নেসকো কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST