২৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

শুক্রবার সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, সাবেক বলে কোনো কথা নেই; বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

শুক্রবার সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের যুব ও ছাত্রসমাজকে আধুনিক, দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

আরও পড়ুনঃ   কুড়িয়ে পাওয়া প্রায় ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুস্থ, সবল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠমুখী কার্যক্রমে সম্পৃক্ত থাকলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়।

বক্তব্য শেষে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতীকী ব্যাটিংয়ের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, মোহনপুর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুশবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST