২৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীরা আজীবন ঘৃণিত থাকবে : ভূমিমন্ত্রী মিনু

বৃহস্পতিবার ভোরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রতিও মানুষের ঘৃণা চিরকাল থাকবে। স্বাধীনতা অর্জনের বিরোধিতা যারা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মায়ের ভাষার জন্য পৃথিবীতে বাঙালির মতো ত্যাগের নজির বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতিকে বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে লাখো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাকে সরকারের পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান প্রমুখ।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

সকাল ৮টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   করোনায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ১৫

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মর্তুজা।এসময় ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১) এবং রাকাব এসইসিপি পৃথকপৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST