২৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

১৫ দিনের মধ্যেই শাহজাহানপুরের ব্রীজ চলাচলের উপযোগী করতে কমিটি গঠন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ব্রীজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউপি অফিস হতে শাহজাহানপুরে ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের উপর নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। এ সময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করার নিমিত্তে সাত সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি সাংবাদিকের বলেন, ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে পরিদর্শন করে জনগণের ভোগান্তি দূর করতে ব্রীজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। মন্ত্রণালয় থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে।

আরও পড়ুনঃ   বাঘায় শীতার্তদের মাঝে শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল মোমিন এর কম্বল বিতরণ

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

উল্লেখ্য, ২০২৩ চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউপি অফিস হতে শাহজাহানপুরে ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের উপর ব্রীজ কাজ শুরু হয়। এরপর ৮ কোটি টাকার রাস্তা ও ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST