১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ক্রমেই বেড়ে চলেছে নির্বাচনী সহিংসতা। নির্বাচনী প্রচারণার মাইক ও অটোরিকশা ভাঙচুরের পর এবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার ভোররাতে উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা এলাকার বটতলা নামক স্থানে অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পানানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড তেবিলা গ্রামের বটতলা নামক স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুজ্জামান শরিফের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ছিল। বুধবার ভোর অনুমান সাড়ে ৪টার দিকে কে বা কারা নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে পাশ্ববর্তী চা দোকানী শহিদুল ইসলাম চিৎকার শুরু করলে নৈশ প্রহরী জমির ও সোহাগ নামের এক যুবক এসে আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুনঃ   পুরস্কার নিয়ে গিলের রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন গাভাস্কার

অগ্নিসংযোগের ঘটনায় ২৮ টি প্লাস্টিকের চেয়ার, ২ টা কাঠের টেবিল, ১৫০ গজ সামিয়ানার কাপড় ও ২ টা টিউবলাইট ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ বলেন, শুরু থেকেই একটি গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এমনকি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ভুন্ডল করতে নানা ধরনের চক্রান্ত করছে। জনগণ ব্যালটের মাধ্যমে আগামী ২১ মে সকল চক্রান্তের দাঁতভাংগা জবাব দেবে।

আরও পড়ুনঃ   সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আটক

শরিফুজ্জামান আরও বলেন, এর আগেও আমার নির্বাচনী প্রচারণার মাইক ও অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আইনগত ব্যবস্থা নিয়েছি।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক ও বিট ইনচার্জ বদিউজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST