১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পিতা ও শিশুপুত্র নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকার শিবপুর কলাহাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজির ছেলে কাউসার ইমাম (৩৫) ও তার ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৮৩৬৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো রঙের পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাউসার ইমাম ও তার শিশুপুত্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের প্রাণহানি ঘটে। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের দায়িত্ব : প্রধানমন্ত্রী

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST