১৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪ মাদক ব্যবসায়ী

ছবি- মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং রাজপাড়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের এসারু উদ্দিনের ছেলে মো: এরাক উদ্দিন (৫২); কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের (বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় বসবাসরত) সন্তোষ কুমারের ছেলে শ্রী রাজা (৩২); চন্দ্রিমা থানার জামালপুর (তাঁতপাড়া) গ্রামের মো. মিরাজ আলীর ছেলে মো: হাসান আলী (৩৫) এবং একই থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া গ্রামের শ্রী নরেনের ছেলে শ্রী নির্মল (৩৭)।

আরও পড়ুনঃ   ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৪ মার্চ শনিবার পৃথক পৃথক সময়ে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে এরাক উদ্দিন, রাজপাড়া থানার বাকীর মোড় এলাকা থেকে রাজা, চন্দ্রিমা থানার মেহেরচন্ডী ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে হাসান এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া এলাকা থেকে নির্মলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশিকালে এরাক উদ্দিনের কাছ থেকে ৪০৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৮শ ২০ টাকা, রাজার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, হাসানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নির্মলের কাছ থেকে ২ বোতলে মোট ১০ লিটার দেশি চোলাইমদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

গ্রেপ্তারকৃত আসামি এরাক উদ্দিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি এবং নির্মলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST