১৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ইদ সামগ্রী বিতরণ

শনিবার (১৪ মার্চ) বিকালে গণকপাড়ায় ইদ সামগ্রী বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্দ্যোগে প্রতিবারের ন্যায় এবারও প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থ ৬০০ পরিবারের মধ্যে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে গণকপাড়ায় ইদ সামগ্রী বিতরণ ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মো. আলী আশরাফ খোকন। ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী বলেন, এবারের ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আমাদের ২১তম ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। এই বছর আমরা ৬৫০টি প্রতিবন্ধী, এতিম ও দুস্থ পরিবারকে ইদ সামগ্রী প্রদান করেছি। আগামীতে আপনাদের দোয়া এবং সহযোগীতায় আরও বেশী সংখ্যক পরিবারকে সহযোগীতা করব ইনশাল্লাহ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত এবং স্যাভ দ্যা ন্যাচার এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আর.ডি.এ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মো. মাহাবুব আলম, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টুকু, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো. আবু বাক্কার আলী, মুদ্রন শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মো. মাহাবুব রাজ্জাক নয়ন, স্বনির্ভর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. মমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   বগুড়ায় মসজিদে চুরি: ইমাম আজান দিতে এসে দেখেন মসজিদের মাইক ‘গায়েব’

ইদ সামগ্রীর প্রতিটি পেকেটে আছে লাচ্ছা ৫০০ গ্রাম, খিল সেমাই ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, চাউল ১ কেজি ও আটা ১ কেজি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST