৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার প্রদান

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে এবার রাজশাহীর মোহনপুরে প্রত্যন্ত এলাকায় মাদরাসার ছাত্রদের নিয়ে সুপার কমপিটিশন আয়োজন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। এ সময় বিজয়ীদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়।

রোববার (৮ মার্চ) উপজেলার মৌগাছি বাটুপাড়া এলাকায় আশপাশের বেশ কয়েকটি মাদরাসার হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

আরও পড়ুনঃ   হাদির জানাজায় উপস্থিত প্রধান উপদেষ্টা

এ সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট মো. খোকন আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও স্থানীয় মিফতাহুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেবামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য এসব কার্যক্রম চালিয়ে যেতে হবে। আসলে আমাদের সবাইকে সমাজের দায়িত্বশীল হিসেবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   আসন বিন্যাসের প্রতিবাদে ১১ ঘন্টা সড়ক অবরোধ! ২১ জেলার মানুষের চরম দুর্ভোগ

তিনি বলেন, তরুণরাই পারে সুন্দর পৃথিবী গড়তে। তরুণদের ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেই কাজগুলোই করে যাচ্ছে। আমি এই সংগঠনের পাশে রয়েছি। তরুণদের কীভাবে কাজে লাগানো যায়, সেই পরিকল্পনা আমার রয়েছে। বিএলভির পাশে রয়েছি এবং থাকবো।

কম্পিটিশনে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসার হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিন বিএলভির সদস্য মো. সেলিম, ইবরাহিম হোসেন, ইকবাল মাহমুদ, সোহান আহমেদ, আবু সাঈদ, শাহ জামাল, আসিফ মাহমুদসহ অন্যান্য সদস্য এবং মোহনপুরের কয়েকটি মাদরাসার শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১০

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১২

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৫

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৮

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৯

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST