১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মূল আসামি বিদেশে, নামের মিলে কলেজছাত্র কারাগারে

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক মামলার আসামির সঙ্গে নামের মিল থাকায় ইসমাইল হোসেন নামের এক কলেজছাত্রের হাজতবাসের ঘটনা ঘটেছে।

জানা গেছে, গ্রেপ্তারের পর সোমবার (১৩ মে) দুপুরে ওই কলেজছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামি শনাক্তে ভুল হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ ওইদিন বিকেলেই আদালতে প্রতিবেদন দেয়। পরে আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে আদালত ওই কলেজ ছাত্রকে মুক্তি দেন।

ভুক্তভোগী উপজেলার সদরের পৌরসভার ফাজিলপুর মহল্লার আব্দুল করিমের ছেলে। তার মায়ের নাম মনোয়ারা বেগম। ইসমাইল গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

এদিকে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ওই আসামির নামও ইসমাইল হোসেন (২১)। তার বাড়ি পৌরসভার লালবাগ হেলিপ্যাড গ্রামে। তার বাবার নামও আবদুল করিম। তবে তার মায়ের নাম মোসা. বেলিয়ারা। আর আসামি ইসমাইল পেশায় একজন কাঠমিস্ত্রি। মাদক মামলায় জামিন পেয়ে তিনি ভারতের চেন্নাই পালিয়ে যান। সেখানে তিনি কাঠমিস্ত্রির কাজ করছেন।

আরও পড়ুনঃ   শিশু ধর্ষণ মামলার ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৯ আগস্ট রাত পৌনে ১১টার দিকে গোদাগাড়ীর মাদারপুর জামে মসজিদ মার্কেটের সামনে থেকে রাজমিস্ত্রি ইসমাইল হোসেনকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম। এরপরের দিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এক মাস পর মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ইসমাইল জামিনে মুক্তি পান। আর এর কিছুদিন পরই তিনি ভারতের চেন্নাই পালিয়ে যান। তার বাবা গত ছয় বছর ধরে সেখানেই আছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দুইজনের নিজের এবং বাবার নাম একই থাকার কারণে এমন ভুল হয়েছে। ভুল বুঝতে পেরে সোমবার বিকেলেই আদালতে প্রতিবেদন দেওয়া হয়। আজ আদালত ইসমাইলকে মুক্তির আদেশ দেন। মূল আসামি ভারতে পালিয়ে গেছে। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST