৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ব্যবসায়ীকে জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার ও কীটনাশকের বাজার তদারকিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে অসংগতি পরিলক্ষিত হয়। বিশেষ করে এক ব্যবসায়ীর কাছে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST