২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবে

গোদাগাড়ী পৌর জামায়াতের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আ. ফ. জি. পাইলট বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর, অধ্যাপক আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহসহ পৌরসভা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত। এই মাস হলো আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা অর্জনের মাস। তিনি বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে। রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রমজান মাস মানুষকে গরিব ও অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়। তাই এই মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বেশি বেশি দান-সদকা, যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, রমজান হলো পবিত্র আল-কুরআন নাজিলের মাস। তাই এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি সবাইকে রমজানের শিক্ষা নিজেদের ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   অমর একুশে বইমেলার সমাপনী আজ

তিনি আরো বলেন, আমরা যদি রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST