২১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাষা শহিদদের স্মরণে দেশের প্রথম শহিদ মিনারে আরসিআরইউ’র শ্রদ্ধা

রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা।

স্টাফ রিপোর্টার : ‎মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) সদস্যবৃন্দ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির ‎নেতৃত্বে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিটির সদস্যরা।

‎এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু. মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহ মো. মাহবুব আলম সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামসহ সহযোগী সদস্যবৃন্দ।

‎উল্লেখ্য, ৫২’র ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় যখন ঢাকার ঘটনার খবরটি রাজশাহী এসে পৌঁছায়, তখন এই হোস্টেলেই একটি রুমে তৎকালীন ছাত্রনেতারা সিদ্ধান্ত নেন শহিদ স্মৃতিস্তম্ভ তৈরির। পরে আশেপাশের ইট-পাটকেলের টুকরা জোগাড় করে কাদার গাঁথুনি দিয়ে রাত ১২টা-১টা পর্যন্ত এই শহিদ স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়। সারারাত এটি পাহারা দিয়ে রাখা হলেও সকালে মুসলিম লীগের গুণ্ডা ও পুলিশ বাহিনী সেই স্মৃতিস্তম্ভটি গুঁড়িয়ে দেয়। এটাই সেই প্রথম শহিদ মিনার।

আরও পড়ুনঃ   মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যাপক ক্ষতি

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজশাহীতে নির্মিত এই শহিদ মিনারকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির আদায় দীর্ঘদিনের দাবি থাকলেও এখনো কোনো স্বীকৃতি মেলেনি। ফলে স্থানীয় ভাষা সৈনিকরা দীর্ঘদিন ধরে এই শহিদ মিনারের স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন।

আরও পড়ুনঃ   ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে : রিজওয়ানা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST