১৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধোনির পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেন রুতুরাজ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে শুরু থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথমবার অধিনায়ক হিসেবে খেলতে নেমে দলকে প্লে অফের দৌড়ে রেখেছেন। যেখানে আবার ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন তিনি।

দলের সিনিয়র সদস্য মহেন্দ্র সিং ধোনির সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে পারছেন রুতুরাজ। তাতে সফলতাও পাচ্ছেন। ফলে অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট তিনি।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুতুরাজ বলেন, ‘গতবার থেকেই আমি ভাবতাম প্রত্যেক খেলায়, যদি আমি অধিনায়ক হতাম তাহলে কী সিদ্ধান্ত নিতাম? আমি খুব খুশি যে প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে সব সিদ্ধান্ত নিচ্ছি, তার (ধোনি) কাছ থেকে পরামর্শ নিচ্ছি না।’

আরও পড়ুনঃ   দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক

আসরের আগেই রুতুরাজকে বলে দিয়েছেন ধোনি, তাকে শতভাগ স্বাধীনতা দেওয়া হবে। তবে রুতুরাজ প্রয়োজন মনে করলে ধোনি তাকে সাহায্য করেন। বিশেষ করে মাঠে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে ধোনি বেশ নজর রাখেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহিফল

রুতুরাজ বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিল, ‘তুমি তোমার মতো সিদ্ধান্ত নাও, কারণ দায়িত্বটাও তোমার। আমি কোনো বিষয় ঢুকব না, একমাত্র ফিল্ডিং যদি দেখি ৫০-৫০ রয়েছে, তখন আমি বলে দেব। কিন্তু আমি বললেই যে তোমায় শুনতে হবে, সেটা নয়। কোনো বাধ্যবাধকতা নেই সে ব্যাপারে।’ আমিও তাই ফিল্ডিং বদলের সময় একবার তার দিকে তাকাই, তখন দেখতে পাই মাহি ভাইও আমার ওপর নজর রেখেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST