১৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

অনলাইন ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সহায়তা চাইলে তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বলেন, “ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে।”

ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে।

আরও পড়ুনঃ   জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী অব্রাহাম লিঙ্কনসহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে।

আশঙ্কা করা হচ্ছে যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

বার্তাসংস্থা রয়টার্স দুদিন আগে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না।

এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিকসহ সবদিকে সম্পর্ক ভালো হয়েছে।

সূত্র: খামা প্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST