১৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অবৈধ মাটি খননে অভিযান: বাগমারায় ৪ এক্সকাভেটর অকেজো

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে কৃষি জমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কাটা ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি, ২৬) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার আঙ্গরা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। অভিযানে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ঘটনাস্থলে থাকা ৪ (চার)টি ভেকু (এক্সকাভেটর) মেশিন অকেজো করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বিদ্যালয়ে উৎসবমুখর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সংশ্লিষ্ট কোনো দুষ্কৃতকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিল নামের এক ব্যক্তি পিতা: আব্দুস সামাদ, ঠিকানা: ঝাড়গ্রাম, ঝিকরা, বাগমারা, রাজশাহী এই আইনবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বড় বিহানলী ইউনিয়নের “ভেকু বাবলু” নামের আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার কথাও স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST