৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বিদ্যালয়ে উৎসবমুখর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউছার আলী।

এসময় সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মুর্তুজা আলী, কাজী এমদাদুল, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুবসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

আরও পড়ুনঃ   নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, সুঁই-সুতা দৌড়, বালিশ বদলসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি কবিতা আবৃত্তির মতো সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও দর্শকদের করতালিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

সুঁই-সুতা দৌড় খেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুসফিকা আক্তার মিম অনুভূতি প্রকাশ করে বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবো।”

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে লেবার পার্টির প্রার্থীর মতবিনিময়

কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জনকারী শিশু শ্রেণির শিক্ষার্থী নাফিসা আনজুম বলেন, “মঞ্চে উঠে কবিতা বলতে পেরে খুব ভালো লেগেছে। সবাই হাততালি দেওয়ায় সাহস পেয়েছি।”একই ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জনকারী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাসিব বলেন, “অনুশীলনের ফল পেয়েছি। শিক্ষকরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন।”

প্রধান অতিথির বক্তব্যে কাউছার আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST