১৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশিষ্ট সমাজসেবক মরহুম শামসুল বারী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মরহুম আলহাজ শামসুল বারী-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল (ইনসেটে ছবি মরহুম আলহাজ শামসুল বারী)।

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সমাজসেবক ও রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার মরহুম আলহাজ শামসুল বারী-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার নগরীর রানীবাজার মুন্সীডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ উপলক্ষে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুন্সি ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ   হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থীত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: জাবেদ আলী, দৈনিক সমকালে’র ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, ফক্সনিউজ বিডি’র সম্পাদক মোঃ আসগর আলী সাগর, দৈনিক বার্তার ফটো সাংবাদিক মোঃ মিলন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মরহুম আলহাজ শামসুল বারী গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

পরবর্তীতে তাকে রাজশাহী নগরীর টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ ইকবাল, যিনি স্বজন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং যমুনা টেলিভিশনের ফিনল্যান্ড প্রতিনিধি। এছাড়াও তিনি দৈনিক যুগান্তর, দ্য ডেইলি স্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময়, ডেইলি ফিনল্যান্ড, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সীসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST