১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে দল ফল মেনে নেবে। তবে ভোটে বিভ্রান্তি, অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ফল গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গুলশান মডেল স্কুলে ভোট প্রদান শেষে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুনঃ   কার্যক্রম নিষিদ্ধই থাকছে আ.লীগের, সংসদে বিল পাশ

তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তাহলে ফল মেনে নিতে সমস্যা নেই। সব রাজনৈতিক দলই তা মেনে নেবে। তবে শর্ত একটাই নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। আমরা বিভিন্ন স্থানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাচ্ছি। এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ দেশের মালিক জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এলে এবং ভোটের হার বাড়লে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

আরও পড়ুনঃ   রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব করছে, জনগণের কাছে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এ ধরনের কর্মকাণ্ড ভালো বার্তা দেয় না।

ভোটের ফল গণনায় দেরির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল জানতে চায়। আমরা আশা করি, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করবে।

তিনি ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST