৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিজয়ী হলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে : মিনু

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, এখন সবচেয়ে বড় সামাজিক সংকট হলো শিক্ষিত বেকারত্ব। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র ও এমপি বলেন, লেখাপড়া শেষ করেও আমাদের তরুণরা কাজ পাচ্ছে না। এর ফলে হতাশা বাড়ছে, সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। জনপ্রতিনিধি হলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিতে চাই। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

আরও পড়ুনঃ   নাটোরের ৭ উপজেলার আদিবাসীরাই সাংস্কৃতিক অধিকার হারাচ্ছে

তিনি বলেন, ২৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও পরিচ্ছন্নতা—এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের রাজনীতি করাই আমার লক্ষ্য। আমি জনপ্রতিনিধি হলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবো।

গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

স্থানীয় শিক্ষিত তরুণরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের অভাবে হতাশ। তারা বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের পর সাধারণত এই সমস্যাগুলো ভুলে যান। তবে মিনুর বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন।

আরও পড়ুনঃ   শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে ভর্তি লটারি সম্পন্ন: ভর্তির সুযোগ পেল ১১০ শিক্ষার্থী

গণসংযোগ শেষে মিজানুর রহমান মিনু বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদের কর্মসংস্থান নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সবাইকে সাথে নিয়ে আগামীতে সুন্দর রাজশাহী গড়বো। ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার এলাকায় গণসংযোগ করেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আলম নিপু, সাবেক কাউন্সিলর কামরুন নাহার, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম আলী, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST