৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে নির্বাচনী গণমিছিল ও পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যাপক মজিবুর রহমান

গণমিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে তানোর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।

গণমিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মজিবুর রহমান।

পথসভায় বক্তব্যকালে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “দেশে আল্লাহর আইন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কেউই প্রকৃত অর্থে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি।”

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের দল নিরলসভাবে কাজ করবে।”

আরও পড়ুনঃ   তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সম্পাদক ও সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতে ইসলামীর পশ্চিম রাজশাহী জেলার সাবেক আমির আমিনুল ইসলাম, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও পথসভায় তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত জনতা নানা স্লোগানের মাধ্যমে প্রার্থীকে সমর্থন জানান।

আরও পড়ুনঃ   নওহাটায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তানোর উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই গণমিছিল ও পথসভায় ব্যাপক জনসমাগম প্রমাণ করে যে তানোর-গোদাগাড়ী আসনে জামায়াত প্রার্থীর প্রতি জনগণের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে অধ্যাপক মজিবুর রহমান বিজয়ী হয়ে জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST