৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর আরোপ করা হবে শুল্ক

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশে স্বাক্ষর করেন তিনি।

তবে এই শুল্ক আরোপ শুরুর ঘোষণা দেননি ট্রাম্প। গতকাল ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা। আলোচনার দিনই তিনি এ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। কার্যকর হলে দেশগুলোর ওপর কত শতাংশ শুল্ক আরোপ হবে সেটি স্পষ্ট করেননি তিনি। তবে সংখ্যাটি ২৫ শতাংশ হতে পারে।

আরও পড়ুনঃ   ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, “ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বা সেবা কেনা, আমদানি করা কিংবা সংগ্রহ করা যেকোনো দেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আমদানিশুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।”

আদেশ জারির পর কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে কি না সেটি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

ট্রাম্প বলেছেন, “বাণিজ্য সচিব যখন নিশ্চিত হবেন যে কোনো দেশ সরাসরি বা অন্য কোনো উপায়ে ইরান থেকে পণ্য বা সেবা কেনাকাটা বা আমদানি করছে, তখন তিনি তার এই সিদ্ধান্তের কথা এবং এর সাথে সম্পর্কিত সকল তথ্য পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন।”

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। যা এখন নির্বাহী আদেশের মাধ্যমে আইনে পরিণত করেছেন তিনি।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST