৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যোগীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আতিক আহমেদ।

স্টাফ রিপোর্টার, বাগমারা : গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্যের আলামতসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২ ঘটিকায় সেনাবাহিনীর একটি দল ভটখালী গ্রামের নিজ বসতবাড়ি থেকে মোঃ আতিক আহমেদ (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে দুটি দেশীয় ছুরি ও পাঁচটি দেশীয় হাইসা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার সহস্রাধিক

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃত আতিক আহমেদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত ছিল। অভিযোগ রয়েছে, সে প্রায়ই দেশীয় অস্ত্র প্রদর্শন করে স্থানীয় প্রতিবেশীদের ভয়ভীতি দেখাত, যার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৮ অপহরণকারী গ্রেফতার: ভিকটিম উদ্ধার

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে বলেন, এমন অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST