২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চায়না মাছ ধরা ফাঁদ হানি ট্রাপে বিপর্যয় জলাভূমির প্রাণবৈচিত্র্য

বাংলাদেশ রিসোর্স সেন্টার, গ্রিন কোয়ালিশন-রাজশাহী ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : চায়না মাছ ধরার ফাঁদ ও হানিট্রাপ ব্যবহারের কারনে বরেন্দ্র অঞ্চলসহ দেশের জলাভূমির প্রাণবৈচিত্র্য মারাত্বক হুমকিতে। সংবাদ সম্মেলনে উদ্বেগ ও জরুরি নীতিগত পদক্ষেপের দাবি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী এসকে সেমিনার হলে বাংলাদেশ রিসোর্স সেন্টার, গ্রিন কোয়ালিশন-রাজশাহী ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরেন্দ্র অঞ্চলসহ দেশের অভ্যন্তরীণ জলাভূমিতে চায়না থেকে আমদানি করা মাছ ধরার ফাঁদ, কৃত্রিম হানি ট্র্যাপ ও রাসায়নিক আকর্ষণকারীর ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর পদ্মা নদীসহ আশপাশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নদী, বিল, খাল ও মৌসুমি জলাশয়ে নির্বিচারে ব্যবহৃত চায়না দুয়ারী জাল, ছাতা জাল, মোনোফিলামেন্ট-কারেন্ট জাল। একইসাথে দিনে দিনে প্রযুক্তি নির্ভর লেড লাইট, রাসায়নিক হানি ট্র্যাপ ও ইলেকট্রিক ফিশিং ডিভাইস মাছ ধরার কাজে ব্যবহার হচ্ছে দেশের নদী ও জলাভূমিতে। অন্যদিকে দ্রুত মাছে বৃদ্ধিতে হরমোনাল ইনজেকশন, মাছকে বন্ধ্যাত্বকরন ট্যাবেলেটও ব্যবহার করা হচ্ছে। এর ফলে জলজ প্রাণীর প্রজনন ব্যবস্থা ধ্বংস করছে। ফলস্বরুপ দেশি মাছ, জলজ উদ্ভিদ ও সামগ্রিক প্রাণবৈচিত্র্য দ্রত হ্রাস পাচ্ছে এবং জেলে ও জলাভূমি নির্ভর জনগোষ্ঠীর জীবিকা চরম ঝুঁকিতে পড়ছে। সংবাদ সম্মেলনে পবা উপজেলার বারনই নদী পাড়ের মৎচাষী আবু সামা বলেন- দুয়ারি জাল ব্যবহারসহ মাছ বৃদ্ধির জন্য হরমোনাল ইনজেকশন এবং বন্ধ্যাত্বকরণ ট্যাবলেট খাওয়ানো হয় মাছকে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

তিনি আরো বলেন- পুকুরে এসব ব্যবহার করলেও বৃষ্টি এবং বন্যার কারনে তা মুক্ত জলাশয়ে যায়। এর ফলে অন্যান্য জলজপ্রাণীর উপরও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিলে, নদীতে আগে মতো আর দেশি মাছ পাওয়া যায়না।

বারসিক-এর নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়ক মো. শহিদুল ইসলাম পর্যবেক্ষণমূলক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে জানান- সাম্প্রতিক মাঠ গবেষণা ও নৃবৈজ্ঞানিক অনুসন্ধানে দেখা গেছে এই প্রযুক্তিগুলো স্বল্পমেয়াদে কিছু জেলের আয় বাড়ালেও দীর্ঘমেয়াদে জলাশয়কে কার্যত “মৃত” করে দিচ্ছে। রাসায়নিক হানি ট্র্যাপে ব্যবহৃত উপাদান জলাশয়ে জমে থেকে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

তিনি আরো বলেন- এসব নিষিদ্ধ চায়না দুয়ারি এবং মাছ শিকার করার রাসায়নিক হানিট্রাপ নির্বিচারে অনলাইন সপে বিক্রি হচ্ছে এবং এর বেশির ভাগই চায়না থেকে অবাধে দেশে আনা ও বিক্রি করা হচ্ছে। দেশের মৎস সুরক্ষা আইন,১৯৫০, পরিবেশ সুরক্ষা আইনে এসব বিষয়ে নিষিদ্ধের কথা বলা থাকলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়না। যার ফলে অবাধে এসব পণ্য দেশে ভেতরে আমদানি বা অবৈধ পথে প্রবেশ করছে। সংবাদ সম্মেলনে বরেন্দ্র ইয়ুথ ফোরাম-এর সভপতি আতিকুর রহমান আতিক বলেন- এটি শুধু প্রযুক্তির অপব্যবহার নয়; বরং মৎস্য ব্যবস্থাপনার কাঠামোগত ব্যর্থতা। বিদ্যমান মৎস্য আইন ও পরিবেশ সংরক্ষণ আইন থাকা সত্তেও অভ্যন্তরীণ জলাশয়ে ক্ষতিকর এসব ফাঁদ ও রাসায়নিকের আমদানি, বিপণন ও ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না।

আরও পড়ুনঃ   আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সংবাদ সম্মেনে মৎসচাষীদের পক্ষ থেকে আবু সামা নিম্নোক্ত দাবি উত্থাপন করেন-
১. জলাভূমিতে বিষ, হানি ট্র্যাপ, বৈদ্যুতিক শক ও অবৈধ মাছ ধরার উপকরণ অবিলম্বে নিষিদ্ধ ও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ২.চায়না থেকে আমদানি করা হরমোন মাছ শিকার করা বিষ, হানি ট্র্যাপ, বৈদ্যুতিক শক ও অবৈধ মাছ ধরার উপকরণ অবিলম্বে বন্ধ করতে হবে। ৩.বিদ্যমান মৎস্য ও পরিবেশ আইন কার্যকর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ৪.জলাভূমি ব্যবস্থাপনায় লোকায়ত ও ঐতিহ্যগত জ্ঞানকে স্বীকৃতি ও সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত করতে হবে। ৫.জলাভূমিনির্ভর জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে। ৬.জলাভূমিকে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, মানুষসহ সকল প্রাণের জীবনের অধিকার সম্পর্কিত এলাকা হিসেবে বিবেচনা করতে হবে।৭.অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে অবাধে এসব নিষিদ্ধ পণ্য বিক্রি বন্ধে তদারকী এবং বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বরেন্দ্র অঞ্চলসহ দেশের জলাভূমি ও মৎস্য সম্পদের ক্ষতি হবে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতি ডেকে আনবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১০

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১২

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৪

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

১৫

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

১৬

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

১৭

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

১৮

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

১৯

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০

Design & Developed by: BD IT HOST