২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ

সোমবার বেলা ১১টায় কলেজের ফটকের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙা কলেজের অধ্যক্ষ আবদুল শাহের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজের ফটকের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক বেগম নারগীস আরা।
কলেজের প্রভাষক শামীম রেজার পরিচালনায় বক্তব্য দেন- কলেজে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম গাউস, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইসমাইল আমানুল্লাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আবু বরকত, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি খন্দকার আআউল হক, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, আইনজীবী বাবুল হোসেন, শিক্ষার্থী সালমা খাতুন প্রমুখ।
বক্তারা বিচারাধীন মামলার জমি নিয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানান। সমাবেশ থেকে তারা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, আনারুল ইসলামসহ একটি চক্র জমিটি দখল করে নিয়েছে। এমনকি কলেজ গেটের পাশের নয়নজুলি ভরাট করে নিয়ে সরকারি সম্পত্তি দখল করেছে। কলেজকে রক্ষার জন্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় তারা সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, কলেজের সামনে কিছু জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের মামলা চলছে। এ মামলা চলমান অবস্থায় আবার চারজনের ৩ দশমিক ২০ শতক জমি বিক্রির ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, আগের মামলা নিষ্পত্তি না হতেই জমির নতুন ক্রেতারা তার দখল নিতে পারে না। নতুন ক্রেতারা সম্প্রতি জমিটিতে ভবন নির্মাণের উদ্যোগ নিলে কলেজ কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে বাধা দেয়। এ নিয়ে আনারুল ইসলাম নামের এক ব্যক্তি সম্প্রতি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। আদালত আগামী ১০ ফেব্রুয়ারি অধ্যক্ষকে হাজির হতে সমন জারি করেছেন। তবে মানববন্ধনে বক্তারা দাবি করেন, অধ্যক্ষ কোনো ধরনের হুমকি দেননি। হয়রানি করতে তার নামে মিথ্যা মামলা করা হয়েছে।
জানতে চাইলে মামলার বাদী আনারুল ইসলাম বলেন, ‘কাশিয়াডাঙ্গা কলেজ কাশিয়াডাঙ্গা মৌজায় অবস্থিত যা পবা উপজেলার মধ্যে। আমি গোয়ালপাড়া মৌজায় জমি কিনেছি যা সিটি করপোরেশনের মধ্যে। জমি কেনার আগেই অধ্যক্ষের সঙ্গে আলাপ করেছিলাম। তখন তিনি নিষেধ করেননি। এখন জমি কেনার পরে তিনি আগের মামলা সামনে আনছেন। সম্পূর্ণ অযৌক্তিকভাবে আমার জমিতে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আব্দুল করিম শাহ্ বলেন, বিরোধপূর্ণ জমিটি কলেজের সীমানার বাইরে এবং গোয়ালপাড়া মৌজার বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার মাত্র। গত ১১ অক্টোবর পবা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিরোধপূর্ণ জমিটি জরিপ করেন। জরিপে জমি কাশিয়াডাঙ্গা মৌজার ১ নম্বর খতিয়ানের ৪১৫ নম্বর দাগে পড়ে। তারা রাতের অন্ধকারে জোরপূর্বক এই জমি দখলের চেষ্টা করেছিলেন। আমিও সুষ্ঠু তদন্ত চাই।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১১

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

১২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

১৪

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৫

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

১৬

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST