১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের

জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর পশ্চিম বুধপাড়া, কড়ইতলা মোড় ও বউ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী একটি ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হলেও বর্তমানে এটি বেকারত্বের নগরীতে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষিত তরুণ বের হলেও তাদের জন্য কর্মসংস্থান নেই। দেশের বিভিন্ন এলাকায় শতাধিক ইপিজেড থাকলেও এই অঞ্চলে কোনো ইপিজেড না থাকা দুঃখজনক।

তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে দ্রুত ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা হবে। বিসিক শিল্পনগরী প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রকৃত উদ্যোক্তারা সেখানে সঠিক সময়ে প্লট বরাদ্দ পাচ্ছেন না। তিনি বিসিককে কার্যকর করার পাশাপাশি রাজশাহীর হাইটেক পার্ককে উৎপাদনমুখী করার ওপর জোর দেন।

স্বাস্থ্য খাতের বিষয়ে ডা. জাহাঙ্গীর বলেন, প্রতি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা বা বিদেশে যেতে হবে না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

তিনি আরো বলেন, রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন নির্মাণ হলেও জনবল সংকটে তা এখনো চালু হয়নি। প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিকিৎসকরা বিনা পারিশ্রমিকে সেখানে সেবা দিতে প্রস্তুত রয়েছেন। দ্রুত জনবল নিয়োগ দিয়ে শিশু হাসপাতাল চালুর দাবি জানান তিনি।

এছাড়া রাজশাহীতে নতুন একটি সদর হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে ডা. জাহাঙ্গীর বলেন, ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নামে থাকা প্রায় নয় বিঘা জমিতে পূর্বের আলজ হোস্টেল অপসারণ করে সেখানে হাসপাতাল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। এই হাসপাতাল চালু হলে নগরী ও আশপাশের এলাকার মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে নির্মাণাধীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করে তা কার্যকর করতে হবে। এতে একদিকে দক্ষ চিকিৎসক তৈরি হবে, অন্যদিকে আধুনিক হাসপাতাল সেবাও এই অঞ্চলে চালু হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ডা. জাহাঙ্গীর বলেন, বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। চিকিৎসাসেবার মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, রাজশাহী অঞ্চলের উন্নয়নে বরাদ্দকৃত বাজেট বর্তমানের তুলনায় ছয় থেকে আট গুণ পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীতে স্বাস্থ্যসেবা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ   দখলদার, চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই: আমীর খসরু

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বউ বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার ইসলাম বলেন, আমরা অনেক পরিবর্তন দেখেছি, এবার সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতে শাসনভার দেখতে চাই। বাজার করতে আসা গৃহিণী সুলতানা পারভিন বলেন, আমরা চাই ইসলামপন্থী নেতৃত্ব আসুক, যারা দুর্নীতিরোধে কঠোর হবে এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখবে। গণসংযোগকালে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST