৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

গণধ্বনি ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন পরিকল্পনা করবে দেশ ও জনগণের জন্য। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে- অভিজ্ঞতা সম্পন্ন এ রকম কোনো রাজনৈতিক দল নেই।

তিনি বলেছেন, ‘যে মানুষগুলো গত ১৬/১৭ বছর যাবত প্রতিবাদ করেছে। তাদের প্রতিবাদ ছিলো-অন্যায়ের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো তার বিরুদ্ধে প্রতিবাদ। এই অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের সকলকে সোচ্চার হতে হবে। যে স্বৈরাচার আপনার অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে।’

শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বেলা ৩টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জ পৌঁছান সাড়ে তিনটায়। এ সময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মীনী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে- সে যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক। কে কোন ধর্মের- সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের মানুষ।’

আরও পড়ুনঃ   নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তিনি বলেন, আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে চাই। সে কারণেই আমরা যদি দেশে জনগণ শাসন কায়েম করতে পারি, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, কল্যাণকর সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থী যথাক্রমে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন, সেলিম রেজা হাবিব ও ভিপি সামসুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আজকে সিরাজগঞ্জ ও পাবনাসহ এখানে বহু কাজ করার আছে। অনেক কাজ করার আছে, সেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ,আমাদের নেতাকর্মীরাসহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? উপস্থিত নেতাকর্মীদের কাছে প্রশ্ন রাখেন তিনি। এ সময় জনসভা মঞ্চের সামনে থেকে ভেসে আসে ধানের শীষ, ধানের শীষ। তারেক রহমান বলেন- আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ   চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: শফিকুর রহমান

সিরাজগঞ্জ ও পাবনাসহ সারাদেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপন করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এই অঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে, তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে এ শিল্পের পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি, এই অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেন তারেক রহমান।

সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সিরাজগঞ্জ ও পাবনার ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন।

উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন। শনিবার শেষ দিনে সিরাজগঞ্জের সমাবেশ শেষে টাঙ্গাইল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST