৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শীতার্তদের বাড়িতে শীতবস্ত্র উপহার পৌঁছাল ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’

রাজশাহীতে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি শীতবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন পেশার অবহেলিত শীতার্ত মানুষের বাড়ি বাড়ি শীতবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মাসব্যাপী এ কর্মসূচিতে জেলার পবা ও মোহনপুরসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার অবহেলিত প্রতিবন্ধী, এতিম, বিধবা, দিনমজুর, শ্রমিক, ভ্যানচালক, মসজিদের মুয়াজ্জিন ও কৃষকদের হাতে এসব শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এছাড়া একটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় শীতবস্ত্র উপহার দেয় সংগঠনটি। রাজশাহী জেলা পরিষদ এবং সংগঠনটির শুভাকাঙ্খী ও সদস্যদের সহযোগিতায় মাসব্যাপী এ কর্মসূচি গত ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হয়েছে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের

কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ¦ মাওলানা মো. সাদেকুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য সোহানুর রহমান, সাবেক বিডিআর সদস্য আইনাল হকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নাশকতার আশঙ্কায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা

এ বিষয়ে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বিভিন্ন এলাকায় প্রকৃত শীতার্ত ও সুবিধাবঞ্চিতরা শীতবস্ত্র পাচ্ছিলেন না বলে খবর পাচ্ছিলাম। এরপর প্রতি বছরের ধারবাহিকতায় সরেজিমনে ঘুরে সে মোতাবেক আমরা বিভিন্ন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দিয়েছি। আগামীতেও আমাদের জনবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST