৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৭ দফা বাস্তবায়নে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৭দফা বাস্তবায়নে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটসহ রাজশাহীর বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০জানুয়ারি) দুপুর ২ টার দিকে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, প্রকৌশল সমস্যা সমাধানের নিমিত্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ৮ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করে। আশানুরূপ ভাবে তাদের অবস্থান হওয়ার কথা ছিলো নিরপেক্ষ এবং ন্যায়পাক্ষিক। কিন্তু এই কমিটি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক প্ররোচিত হয়ে গত ২৭ জানুয়ারী বাংলাদেশের নিয়োগ বিধিমালাকে উপেক্ষা করে। এতে ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রি ধারিদের জন্য ৩৩শতাংশ হারে উন্মুক্ত করার সুপারিশ প্রণয়ন করে। যা নিতান্তই একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।

আরো জানান, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ৭ দফা দাবি দিয়েছিলাম। তারা তা সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। কোন কিছুর তোয়াক্কা করে নাই। যেহেতু ৭ দফা অগ্রাহ্য করা হয়েছে। এই কমিটি সম্পূর্ণভাবে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করছে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার নিমিত্তে বিএসসি ডিগ্রিধারী কিছু অসাধু ব্যক্তিবর্গ উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিতব্য সার্কুলার গুলোতে অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রিট করেছে। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য ডুয়েট এবং নির্মাণাধীন ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোর উপর তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ষড়যন্ত্র করে চলেছে। যা কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও শিক্ষার্থীবিরোধী বিভিন্ন সার্কুলার ও রিট শিক্ষাঙ্গনে চরম অস্থিরতা ও হতাশার সৃষ্টি করেছে। এসব সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের সুপরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করি। সুতরাং, অবিলম্বে এই কমিটি বাতিলসহ এই সুপারিশ মালা প্রত্যাখান করছে আমরা মানিনা ঐ টা আস্তাকুড়ে নিক্ষেপ হোক।

আরও পড়ুনঃ   প্রশ্নপত্র ফাঁস: ‘জাহাঙ্গীরের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আমরা লজ্জায় পড়েছি’

এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবীর মধ্যে রায়েছে-ষড়যন্ত্রকারী কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। শিক্ষার্থীবিরোধী সার্কুলার সংক্রান্ত রিট প্রত্যাহার করতে হবে। কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্মিত ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো দ্রুত খুলে দেয়া সহ দেশকে এই সেনসিটিভমুহুর্তে অস্থিতিশীল করাতে রুয়েট শিক্ষার্থী, মানষিক ভারসাম্যহীন সাকিবুল হক লিপু সহ সংশ্লিষ্ট দের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে যুক্ত উপদেষ্টারা, বাংলাদেশের উন্নয়নে ৮৫ ভাগ ভূমিকা রাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার এই সময় হরণ করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অন্যায় সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রের যে সকল ক্ষয়ক্ষতি হবে তার জন্য একমাত্র উপদেষ্টারাই দায়ী বলে তারা জানান। তারা জানান শান্তিপূর্ণ আন্দোলনে উদ্ভূত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থী জাকির। এসময় সাথে ছিলেন শিক্ষার্থী মো. নাঈম ও আতিক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১১

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১২

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৩

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৪

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৭

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৮

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১৯

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST