২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বিএমডিএর সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) জামিনুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের ডিজিএম রেজাউল করিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা, হিসাব রক্ষণ কর্মকর্তা বাবলুর রহমান, নেসকোর আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, খাদ্য নিয়ন্ত্রক মলিউজ্জামান সজিব, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

সভায় ইউএনও নাঈমা খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপজেলায় এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে নির্বাচনকে সামনে রেখে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ   আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

তিনি আরও বলেন, কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া যাবে না। সকলকে সমতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিষয়ে আরও বেশি নজরদারি বাড়াতে হবে। তানোর উপজেলা সম্প্রীতি ও সৌহার্দ্যের এলাকা হিসেবে পরিচিত। এখানকার জনগণ শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। যারা শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সকলের ভোটাধিকার নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST