২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দাড়িপাল্লার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন জামায়াত প্রার্থী

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে প্রচার-প্রচারণা জোরে সরে চলছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি ব্যতিক্রমী ও জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনি প্রচার মিছিল ও পথসভায় তিনি এ আহ্বান জানান। এর আগে ভোর সাড়ে ৬টায় পারিলা ইউনিয়নের চার চিটের মোড় এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়গাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় নেতা-কর্মীদের হাতে লিফলেট ও প্রতীকী দাড়িপাল্লা দেখা যায়। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা, ন্যায় ও মুক্তির পক্ষে রাজনীতি করে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি বিশেষ করে তরুণ ভোটারদের প্রথম ভোট দাড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবারের জনগণের চেতনা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে জামায়াতে ইসলামী প্রয়োজন। শান্তির রাজনীতিতে বিশ্বাসী এই দল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে সাধারণ জনগণের মুক্তির দিন। সবাইকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সকালের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে কেন্দ্র দখলমুক্ত রাখতে জনগণের উপস্থিতিই হবে সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

অধ্যাপক আবুল কালাম আজাদ তার বক্তব্যে নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, পবা ও মোহনপুর উপজেলার ১৬টি ইউনিয়ন তিনটি পৌরসভায় উঠান বৈঠকে করেছি। এই সময় মায়েরা মাথায় হাত রেখে দোয়া করেছেন, অনেক বোনেরা দোয়া করেছেন। ওই সমস্ত মায়েরা, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টার মধ্যে আপনারা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে বাসায় গিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কামিয়াব করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST