২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে এক কাতারে তিন নেতা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে দাঁড়ালেন বিএনপির দলীয় প্রার্থী ও ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ও বিএনপি নেতা শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বার সমিতি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান মিলন এক কাতারে দাড়ালো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথ সভায় দলীয় ভেদাভেদ ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে-গোদাগাড়ী ও তানোরের প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হবে ঐক্যের বার্তা। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে বিজয় অর্জিত হবে।

আরও পড়ুনঃ   বিগত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না : নুরুল হক

গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(গোদাগাড়ী তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ সুলতানুল ইসলাম তারেক, ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন সহ বিএনপির দীর্ঘদিন ধরে রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠে সক্রিয় ছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরবর্তীতে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা প্রত্যাহার করেন।

আরও পড়ুনঃ   বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

উল্লেখ্য যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করেন এবং ধানের শীষ প্রতীক পান। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাস্থলে ঐক্যের এই দৃশ্যকে বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST