২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি’

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লার জনসভায় ঢল নেমেছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে এই জনসভা।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলী মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের।

এদিন বিকেল ৫টার দিকেই ফুলতলীর সেই মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২১ বছর পর কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান। এর আগে, ২০০৫ সালের কুমিল্লা স্টেডিয়ামে বিএনপির একটি অনুষ্ঠানে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের আগমনে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নাঙ্গলকোট থেকে আসা আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতা বলেন, তারেক রহমানকে সরাসরি দুই চোখে দেখার জন্য অধীর আগ্রহে আছি। প্রিয় নেতাকে দেখার অনুভূতি বলে বুঝানো যাবে না।

বরুড়া থেকে আসা আরমান হোসেন নামের এক বিএনপির সমর্থক  বলেন, তারেক রহমানকে কখনো সামনাসামনি দেখিনি। আজ প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখবো আমরা। ইতোমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়েছেন। আরও অনেক নেতাকর্মী আসবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST