২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, রোগী শনাক্তকরণ সার্ভে কার্যক্রম ও মাইকিং।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তানোর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রবীর হাঁসদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন এবং মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোলার ডা. এ বি এম আসিফ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন টিএলসিএ মো. মাহবুবুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ   বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

প্রধান অতিথির বক্তব্যে ডা. বার্নাবাস হাসদাক বলেন, কুষ্ঠরোগ ছোঁয়াচে নয় এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সময়মতো চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়। কুষ্ঠরোগ সম্পর্কে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রবীর হাঁসদা বলেন, কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়, এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন। তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠরোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, কিন্তু অনেক মানুষ এখনো এ বিষয়ে অবগত নন। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে এ তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

তিনি কুষ্ঠরোগ সংক্রান্ত কুসংস্কার দূর করা, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কুষ্ঠরোগের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বক্ষব্যাধী ক্লিনিকে নেওয়ার পরামর্শ দেন, যেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজে কুষ্ঠরোগ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে পারলে দেশে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

অনুষ্ঠানে তানোর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কুষ্ঠরোগী এবং এসএইচজি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST