২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনের তানোরে গণসংযোগ ও পথসভা

তানোর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার সকাল থেকে তিনি কালীগঞ্জ বাজার, কাশিমবাজার, তানোর সদর, চাপড়া ও তালন্দ বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় কয়েকটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এবং নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে একটি পার্টি অফিস উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন

গণসংযোগকালে শরিফ উদ্দিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্যসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও পথসভায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ   সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST