২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রের বিষয়ে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সুপারিশ,অধ্যক্ষ বা প্রধান শিক্ষক আবেদন,

পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় কেন্দ্রগুলো স্থগিত করা হয়। এসব কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষা হবে না। ১৯ জানুয়ারি বোর্ডের পরীক্ষা কমিটির সভায় স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী জানান, পরীক্ষার নিয়ম একটি কেন্দ্রে সর্বনিম্ন ২০০ শিক্ষার্থী পরীক্ষা দেবে। অথচ এসব কেন্দ্রে গত দুই থেকে তিন বছর কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রগুলোতে অনিয়মের মধ্যদিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। সেই সাথে এসব কেন্দ্রগুলো পরীক্ষার্থী অন্য কেন্দ্রে চলে যাওয়ায় কেন্দ্র না রাখার জন্য অধ্যক্ষ ও প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডে আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   জুটি বাঁধছেন চঞ্চল-পরীমণি

কেন্দ্রগুলো হচ্ছে- সাতক্ষীরা তালা সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, রোটারী স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাবলা আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিছেঁ স্কুল, যশোর মণিরামপুর পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর গাংনী সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ কালিগঞ্জ চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ কালিগঞ্জ চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।

আরও পড়ুনঃ   ১৭ বছর পর তারেক রহমানের ১৬ মিনিটের বার্তা

কেন্দ্র স্থগিত সংক্রান্ত চিঠি স্থগিত করা কেন্দ্রের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে দেয়া হয়েছে। অবগতির জন্য অনুলিপি জেলা সংশ্লিষ্ট প্রশাসকের পাঠানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান- স্থগিত করা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা পরীক্ষার নিয়ম অনুযায়ী অনেক হচ্ছে। এসব কেন্দ্র বাতিলের জন্য ৬ জেলার জেলা প্রশাসক সুপারিশ করেছে। পরীক্ষার্থী কম হওয়ায় পরীক্ষা চালানোর ক্ষেত্রে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা কেন্দ্র না রাখার জন্য আবেদন করে। এসব কারনে ২০ পরীক্ষা কেন্দ্রে স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST