২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চালু হওয়ার এক দিন পরেই অচল বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক : পুনরায় চালু হওয়ার মাত্র একদিন পর ফের অচল হয়ে গেছে জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র। আয়তন ও অবকাঠামোগত বিবেচনায় এটি বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র হিসেবে স্বীকৃত।

রাজধানী টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তরপূর্বের বন্দরশহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রর আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর। মোট ৭টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎকেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ মেগাবাইট। এই পরমাণু কেন্দ্রটির পরিচালনা ও দেখভালের দায়িত্বে আছে জাপানের রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)।

২০১১ সালে বড় মাত্রার এক ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামির জেরে জপানের ফুকোশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের মোট ৫৪টি চুল্লি বিধ্বস্ত হয়েছিল। এসব চুল্লির মধ্যে কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলোও ছিল।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত

ভূমিকম্প-সুনামির জেরে ফুকোশিমা দাইচি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ছড়িয়ে পড়েছিল প্রকৃতিতে। এই বিপর্যয় ‘ফুকোশিমা ট্র্যাজেডি’ নামে পরিচিত। চেরোনোবিলের পর ফুকোশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বিপর্যয় বলে মনে করা হয়।

বিপর্যয়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টিকে মেরামত করে পুনরায় ব্যবহার ও উৎপাদনযোগ্য করে তোলা সম্ভব। সেই ৩৩টি চুল্লির মধ্যে কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলোও অন্তর্ভূক্ত ছিলো।

গত ডিসেম্বরে বন্ধ হয়ে থাকা এই বিদ্যুৎকেন্দ্রটি মেরামত করে ফের চালু করার সিদ্ধান্ত নেয় জাপানের সরকার। সেই অনুযায়ী মেরামত কাজ শেষ হওয়ার পর টেপকো’র তত্ত্বাবধানে গত ২১ জানুয়ারি বুধবার ফের চালু হয় কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র।

আরও পড়ুনঃ   বাংলাদেশি অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডে ব্যাপক অভিযান

কিন্তু তার পরের দিন ২২ জানুয়ারি সেই বিদ্যুৎকেন্দ্রটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে বাধ্য হয় টেপকো কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রটির ৬ নম্বর চুল্লিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে এবং এই অবস্থায় যদি বিদ্যুৎকেন্দ্রটি চালু রাখা হয়— তাহলে গুরুতর বিপর্যয় ঘটার আশঙ্কা আছে। তাছাড়া কেন্দ্রটির চুল্লিগুলোর অ্যালার্ম ব্যবস্থায়ও সমস্যা আছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

“আমরা যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছি। কী কারণে এই সমস্যা দেখা গেল— তা জানতে তদন্তও শুরু হয়েছে। আপাতত কাশিওয়াজাকি-কারিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এই ত্রুটি সারানো বেশ সময়সাপেক্ষ। তাই কবে থেকে ফের বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে— তা এখনই বলা যাচ্ছে না”, বলা হয়েছে টেপকোর বিবৃতিতে।

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫০ সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

চা দোকানির সততায় দেড় লক্ষাধিক টাকা ফেরত পেলেন বৃদ্ধ

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

১০

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

১১

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

১২

ইরানকে সমর্থন জানাল চীন

১৩

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

১৪

যশোরে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি করতে বাইকারদের ভিড়

১৫

যশোর মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

১৬

যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবে

১৮

বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

১৯

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০

Design & Developed by: BD IT HOST