২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়। রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। এছাড়া রুয়েটে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১টায়।

আরও পড়ুনঃ   রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ হাজার ২৭৭ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিলেন। পরীক্ষা দিয়েছেন ১৫ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে রুয়েটে ৬ হাজার ৮৭৮ জন ও বুয়েটে অংশগ্রহণ করেছেন ৮ হাজার ৬৮৯ জন ছাত্র-ছাত্রী। রুয়েটে উপস্থিতি প্রায় ৮১ দশমিক ১৪ শতাংশ, বুয়েটে উপস্থিতি প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ, অর্থাৎ ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৮৫ শতাংশ।

আরও পড়ুনঃ   সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে : আইজিপি

রুয়েট জানিয়েছে, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের ফলাফল এবং নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST