২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সড়কে অবৈধ দোকানপাট,উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা বাজার ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারের দক্ষিণপাড় বাসষ্টেশন ও থানা সড়কে অবৈধ দোকানপাট, হকার ও ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় সড়কে জনদূর্ভোগ সৃষ্টি করা, প্রতিবন্ধকতা তৈরি করা, অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। এছাড়া ভাঙ্গা বাজারের উত্তরপাড়, মালীগ্রাম বাজার সড়ক সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা বাজার ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযানে বাজারের ফুটপাত এবং মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবদুল আলীম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পৌরসভাসহ ভূমি অফিসের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।

প্রশাসন সূত্র জানায়, এর আগে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে সতর্ক করা হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। ফলে আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, ‘ভাঙ্গা বাজারের থানারোড এলাকায় দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও অবৈধ দোকানগুলো সরানো না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

তিনি আরও বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।’

স্থানীয়দের আশা, এ অভিযানের মাধ্যমে ভাঙ্গা বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং পথচারী ও যানবাহন চলাচল হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST