১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

দুর্বৃত্তদের আঘাতে আহত মাছ ব্যবসায়ী মুনসুর রহমান (৫৩)। 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে মাছ কিনতে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী পৌরসভার রামনগর গোরস্থানের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর নাম মুনসুর রহমান (৫৩)। তিনি উপজেলার কাকনপাড়া গ্রামের মোঃ মুরাদ আলীর ছেলে। সে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করছেন। এই বিষয়ে তিনি গোদাগাড়ী মডেল থানায় তিন জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর ৪টা ৩০ মিনিটের দিকে মুনসুর রহমান ভ্যানচালক আরিফ আলীকে নিয়ে মহিষালবাড়ী রেল বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে তারা রামনগর গোরস্থানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন জন অজ্ঞাতনামা যুবক তাদের পথরোধ করে।

আরও পড়ুনঃ   বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এ সময় পথরোধের কারণ জানতে চাইলে দুই যুবক ধারালো অস্ত্র (কাস্তাই) দিয়ে মুনসুর রহমানের পিঠে এবং বাম পায়ের হাঁটুর নিচে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার শার্টের পকেট থেকে মাছ কেনার জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ভ্যানচালক আরিফ আলীর পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকা মূল্যের একটি ভিভো (VIVO Y12s) স্মার্টফোন জোরপূর্বক কেড়ে নিয়ে আমনুরার দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   পলাতক ওসি শাহ আলমকে ধরতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

আহত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মুনসুর রহমান জানান, চিকিৎসার কারণে এবং পরিবারের সাথে আলোচনার পর থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার সময় ফাঁকা এলাকা হওয়ায় কেউ প্রতক্ষদর্শি নেই। তাদের মুখে মাস্ক থাকায় আহত মাছ ব্যবসায়ীও তাদের চিনতে পারেনি। তবে সিসি ক্যামেরা ফুটেজ আশেপাশে থাকলে তা দেখে সনাক্ত করার চেষ্টা করবো। তাছাড়া এই ঘটনার তদন্তে কোন ত্রুটি থাকবে না বলে জানান এই কর্মকর্তা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST