১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মাসুম।

স্টাফ রিপোর্টার : উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ডাকাতি মামলায় তিনজন ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের পক্ষে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মাসুম। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়ার বাসিন্দা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর অলকার মোড়ে অবস্থিত সাংবাদিক ইউনিয়ন অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা বন্ধগেট এলাকায় আজগর আলীর মোটরসাইকেল গ্যারেজ সংলগ্ন ফাঁকা জায়গায় গত ৯ জানুয়ারি দিবাগত রাত ১০ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ বাধন চান সওদাগর (৩৫), মোঃ বিদ্যুৎ হোসেন (৩৭) ও মোঃ সাজ্জাদ হোসেন মুরাদ (২৮)। তিনজনই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ   জমে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট, দাম কম

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকৃতপক্ষে ওই তিনজনকে ঘটনাস্থল থেকে নয়, নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি সাজানো নাটকের মাধ্যমে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দেওয়া হয়। এ সময় তাদের বাসা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারের আগে কোনো ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধন সওদাগর ও সাজ্জাদ মুরাদের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় তাদের মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। তল্লাশিতে কেবল কোরবানি কাজে ব্যবহৃত কয়েকটি চাকু ছাড়া অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি। একই ধরনের ঘটনা বিদ্যুৎ হোসেনের বাড়িতেও ঘটে বলে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও পরদিন সকাল সাড়ে ৯টার দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয় বলে দাবি করেন বক্তারা।

আরও পড়ুনঃ   প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের গণমিছিলে দাঁড়িপাল্লার গণজোয়ার

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়, ১) অবিলম্বে মিথ্যা ও বানোয়াট ডাকাতি মামলা প্রত্যাহার করতে হবে। ২) অভিযুক্তদের দ্রুত জামিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩) হয়রানি ও সাজানো মামলার ঘটনায় সংশ্লিষ্টদের লিখিতভাবে দুঃখপ্রকাশ করতে হবে। ৪) অভিযুক্তদের এবং তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তারা কোনো বিশৃঙ্খলা নয়, বরং ন্যায়সঙ্গত ও সম্মানজনক সমাধান চান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST