৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে বুড়িমারি এক্সপ্রেসের লাইনচ্যুত বগি ৫ ঘণ্টা পর উদ্ধার, তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে লাইনচ্যুত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। পাঁচ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পশ্চিমা-ঞ্চলের পাকশী বিভাগীয় রেল-ওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৫ ঘণ্টা উদ্ধার কাজ শেষে বৃহস্পিতবার (৯০ মে) সকাল ৮:২০ মিনিটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

এর আগে বুধবার রাতে লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর হতে ঢাকার সাথে উত্তর-বঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST