৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে রাবি অ্যালামনাই এসোসিয়েশনের শোক

প্রফেসর আতাউর রহমান বিশ্বাস।

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচারস লিংক (ইউটিএল) এর আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাবি এলামনাই এসোসিয়েশনের (RUAA) লাইফ মেম্বার প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি ও রাবি সিনেট সদস্য রফিকুল ইসলাম খান এবং এসোসিয়েশনের সেক্রেটারি, রাবির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিন।

আরও পড়ুনঃ   মান্দায় দরজা কেটে গরু চুরি

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি বর্ষের শিক্ষার্থীদের সুন্দরবনে শিক্ষাসফর চলাকালীন বুধবার (০৭ জানুয়ারি) সকালে প্রফেসর আতাউর রহমান বিশ্বাস ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন এবং জাহাজেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং মরহুমের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জে দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ   ২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST