৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ-প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্রাফিক্স

অনলাইন ডেস্ক : নির্বাচন উপলক্ষ্যে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি, তা পুরোদমে চলছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি, ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলছে। আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে।

আরও পড়ুনঃ   গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটি অ্যাপ তৈরি করছে। এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো স্থানে ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে। এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এ ছাড়া, প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে এবং ঢাকায়ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

আরও পড়ুনঃ   ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST