৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বিগত ২০২৪ ও ২০২৫ সালের রাজশাহী সিটি কর্পোরেশনের পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। আপনাদের কর্মময় জীবনের সুনামে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আজ আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুনঃ   শরীয়তপুরে রাতের অন্ধকারে আ.লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

তিনি আরো বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এখানে নগরবাসীর প্রত্যাশা অনেক। নগরবাসীর প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পুরণে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম অটোমেশনে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শাকিল। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাসিকের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত ষ্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ পারভেজ আনোয়ার।

আরও পড়ুনঃ   দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠানে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক ও ২ জন কর্মকর্তা-কর্মচারীকে ল্যামগ্রান্ট এর অর্থ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনের ভোট গণনায় একটু বেশি সময় লাগবে : ইসি সচিব

বিপিএলের ফাইনালে ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক

রাজশাহীর সীমান্তে অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

বাগমারায় জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

তানোরে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

মান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপু ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে

ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক, প্রতীক পাওয়ার পরই শুরু মাঠপর্যায়ের প্রচারণা

১০

প্রতীক বরাদ্দে শুরু প্রচার-প্রচারণা, যশোরের ৬টি আসনে লড়াইয়ে ৩৫ প্রার্থী

১১

যশোর ইতিহাসে প্রথমবার বন্দিদের ভোটাধিকারের সুযোগ, ভোট দিতে ১২৯ বন্দির আবেদন

১২

পবা মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : মিলন 

১৩

নির্বাচনী প্রচারের প্রথম দিনে দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ

১৪

কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

১৫

ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় ৭ মুসলিম রাষ্ট্র

১৬

পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

১৭

রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

১৮

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১৯

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

২০

Design & Developed by: BD IT HOST