৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৩ জানুয়ারি (শনিবার) তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ। পুলিশ দাবি করে, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাত থেকেই থানা এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। ২ জানুয়ারি (শুক্রবার) সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। এ সময় মাহদী হাসান ওসির কাছে জানতে চান, কেন এনামুলকে আটক করা হলো। একপর্যায়ে তিনি ওসিকে বলেন, ‘বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি।’

আরও পড়ুনঃ   সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিক্ষোভকারীদের দাবি, এনামুল হাসান নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ডেভিল’ আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

মাহদী হাসান বলেন, ‘আটক হওয়া ছেলেটি আমাদের আন্দোলনের প্রথম সারির একজন জুলাই যোদ্ধা। সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে আমরা থানায় অবস্থান নিই।’ তিনি আরও বলেন, এ ধরনের আটক আন্দোলনকারীদের ভয় দেখানোর অপচেষ্টা এবং তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

আরও পড়ুনঃ   সাবেক রেলমন্ত্রীসহ ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে এনামুল হাসান নয়নকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘আমরা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটি অনুসারে এনামুলকে আটক করেছিলাম। পরবর্তীতে বিষয়টি উভয়পক্ষের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

এদিকে রাতে পুলিশ সুপারের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, নয়নকে মামলার সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরবর্তীতে তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST