৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্টে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শ্রমিক দল ও বাজার কমিটি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান।

এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ৮৫/১,শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু।চেকপোস্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আজিজুল হকসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিক দল নেতা এবং হাজার হাজার সাধারণ মানুষ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

মোনাজাতের আগে ধানের শীষের মনোনীত প্রর্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন সহ বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনায় প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ   শ্রদ্ধা কাপুর-রাহুল মোদীর প্রেমের গুঞ্জন

সহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ও স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন দোয়া অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বেনাপোল পৌরসভার ৯ং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু,সভাপতিত্বে, বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক সঞ্চালনায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST