৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি।জেলার পাঁচবিবি উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল স্বর্ণের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার পৌর রেলস্টেশন সড়কের মণ্ডল জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   এ সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল

স্থানীয়রা জানান আনুমানিক ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে ডাকাতদল দোকানের সামনে দাঁড়ায়। এসময় তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪-৫ মিনিটেই দোকানের তালা কেটে ভেতরে ঢুকে পরে আর সিন্দুকের তালা ভেঙে, স্বর্ণ ও টাকা লুট করে।

মণ্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকাসহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST