৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পবায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালিত

শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আত্ম অনুসন্ধান কর্মসূচির সূচনা হয়। পরে“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ এখন দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে ও অনিয়ম কমেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও এতিমদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

আত্ম অনুসন্ধান পর্বে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী বলেন, সমাজসেবা কার্যক্রমে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণও জরুরি। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এ পর্বে উপজেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমে প্রযুক্তির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। প্রতিপাদ্যটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনের পথনির্দেশনা দেয় বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বক্তারা বৈষম্যমুক্ত ও মানবিক সমাজ গঠনে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST