২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

হাদির খুনিরা বিদেশে পালালেও খুঁজে আনা হবে: নৌ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।”

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।

আরও পড়ুনঃ   র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গ্রেফতার

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবী যতদিন থাকবে, বিপ্লবীদের নাম যতদিন স্মরণ করা হবে, ততদিন হাদিকেও মানুষ মনে রাখবে।”

তিনি আরও বলেন, যেহেতু শহীদ হাদি নলছিটির সন্তান, তাই তার জন্মস্থানের লঞ্চঘাট তার নামে নামকরণ করা হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।

অনুষ্ঠান চলাকালীন নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে বিক্ষোভ করেন তার সহকর্মী ও স্থানীয়রা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহীদ হাদির বোন মাছুমা হাদি বলেন, “হাদির মাথায় গুলি চালানো মানে সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে জনসম্মুখে বিচারের দাবি জানাই।”

আরও পড়ুনঃ   ভাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনামলে শরীফ ওসমান হাদি ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামে একটি ফেসবুক আইডি চালাতেন, যেখানে তিনি প্রতিবাদমূলক লেখা লিখতেন। তার লেখাগুলো থেকেই তার রাজনৈতিক অবস্থান বোঝা যায়।

হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST